• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:৪৫:৩৫ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

সবুজায়ন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ: পরিবেশ প্রতিমন্ত্রী

৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৪:৩৩

সবুজায়ন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ: পরিবেশ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সবুজায়ন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪ সেপ্টেম্বর শুক্রবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নং হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় আয়োজিত চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় এ এলাকায় ২০.০ কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বাগানে ১৫ প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে। ক্রসড্রাম থেকে বেলট্রি মৌজার রাজ্জাক চেয়ারম্যানের জমি পর্যন্ত এবং ভায়া হাসুরা মৌজার শিবেরশ্বরের জমি থেকে পলাশের জমি পর্যন্ত খাড়ির উভয় পাড়ে এ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিকল্পিত বনায়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। বিশেষ করে খাড়ি, সড়ক ও অন্যান্য উন্মুক্ত স্থানের পাশে বৃক্ষরোপণ একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটায়, অন্যদিকে মাটির ক্ষয় রোধ ও জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণেও সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণে বনায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বনায়ন কার্যক্রম স্থানীয় পরিবেশের উন্নয়ন, সবুজ আচ্ছাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৮