• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:২১:৫৮ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী

২০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:০৭

নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘আমরা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি। আজ যেসব চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে, সেগুলোর যথাযথ পরিচর্যা করার বিষয়ে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।’

২০ জুলাই রোববার মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি মানিকগঞ্জ সফরে গতকাল পরপর তিনটি অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রী বলেন, আমরা এখানে কেবল গাছের চারা রোপণ করতে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সমবেত হয়েছি।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মানিকগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এছাড়াও, তিনি মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৬’ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
বলিউড অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
২০ জুলাই ২০২৬ রাত ০৮:৪১:২৪





Follow Us