অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ১২ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
৪ জুলাই শনিবার রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উত্তর মির্জাপুর গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বয়স্ক মুসল্লিসহ অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে দু'পক্ষের সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available