নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২০ এপ্রিল সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন এবং তাদের ছেলে পারভেজ হোসেন ও মেয়ে সাদিয়া খাতুন।
স্থানীয়রা জানায়, সকালে তাদের ডাকাডাকির পরও সাড়া না পেয়ে ঘরে গিয়ে হাবিবুর, তার স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available