• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৬:৪৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

২১ জুলাই ২০২৩ বিকাল ০৩:০১:০৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

কুমিল্লা প্রতিনিধি: কাভার্ড ভ্যান চালাচ্ছিলেন বড় ভাই, তাকে সহযোগিতা করছিলেন ছোট ভাই। এ সময় আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন দু’জনই।

২১ জুলাই শুক্রবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানচালক আজিজুল হক (৩৪) ও হেলপার রবিউল হক (২৩)। তারা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে।

Ad
Ad

পুলিশ জানায়, সকালে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের চালক ও হেলপার ভ্যানের মধ্যে আটকে যান। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানে আটকে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Ad

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধাক্কা খাওয়া কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us