• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৩:১৭ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার কথা হাস্যকর: বিমানমন্ত্রী মিল্লাত

১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৩:২২

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার কথা হাস্যকর: বিমানমন্ত্রী মিল্লাত

জামালপুর প্রতিনিধি: ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন, এমন কথা এখন হাস্যকর। এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

১৭ অক্টোবর শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে বিমানমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও এমন নজির নেই যে, কোনো পলাতক স্বৈরশাসক একবার পালিয়ে যাওয়ার পর আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। অন্যায় দেখলে এ দেশের মানুষ প্রতিবাদ করে এবং সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লড়াই করেছেন। তাঁর ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে মিল্লাত বলেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেতা তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, সেটা অদ্ভুত।

জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য শামীম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতান মাহমুদ বাবু ও নিলোফার চৌধুরী মনি।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন উপজেলার ৫৭১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে মোট ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৬