• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:৩৭ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:২৬

মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

১২ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া (৬৫) ওই গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল, বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সোমবার বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করে বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

Ad

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরিবারের সদস্যরা আহত সুরুজ মিয়াকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, ‘গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯






৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩


Follow Us