• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৭:২৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৭

পঞ্চগড়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামের এক গৃহবধূ।

৩ জানুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জন্ম দেন। শিউলি আক্তার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের যগিগঞ্জ গ্রামের রুবেল রানার স্ত্রী।

সার্জারি বিশেষজ্ঞ ডা. আমির হোসেনের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়।

জানা গেছে, নবজাতক কন্যাশিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং দুই ছেলে শিশুর ওজন ২ কেজি ৩০০ গ্রাম করে। জন্মের পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

প্রসূতির স্বামী রুবেল রানা বলেন, “একসঙ্গে তিনটি সন্তানের বাবা হতে পেরে আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তাদের মা সুস্থ থাকায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।”

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু চিকিৎসক মনোয়ার হোসেন জানান, ‘জন্মের পর গভীর রাতে তিন নবজাতককে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে।’

সিজারিয়ান অপারেশন পরিচালনাকারী সার্জারি চিকিৎসক ডা. আমির হোসেন বলেন, ‘এ ধরনের ট্রিপলেট ডেলিভারি খুবই বিরল। সময়মতো চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার কারণে মা ও তিন শিশুই ভালো আছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এমন সফল অপারেশন চিকিৎসকদের জন্যও বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭