• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১০:৩৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

২৯ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৩৯:১১

ঘন কুয়াশায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশাজনিত দুর্ঘটনা এড়াতে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২৮ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ সন্ধ্যা ৬টা থেকে কোনো নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে সারাদেশের কোনো নদীবন্দর থেকেই লঞ্চ বা অন্যান্য নৌযান চলাচল করছে না।”

বিআইডব্লিউটিএ জানায়, ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌপথে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতের পর থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭