• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বরকে পাশের ঘরে রেখে নববধূর আত্মহত্যা

২৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৪৪

বরকে পাশের ঘরে রেখে নববধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাটে রহস্যজনক কারণে নানার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা সুমনা আক্তার (১৯) নামের এক নববধূ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমনা আক্তার একই উপজেলার চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। ছোট বেলা থেকেই সে তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।

২৭ আগস্ট বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনজার্চ (ওসি) নাজমুল হক।

পুলিশ জানায়, সুমনার বাবা-মা দুজনে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাই ছোট বেলা থেকেই সে তার নানা-নানির কাছে থাকতেন। ১৮ আগস্ট সুমনার সঙ্গে পার্শ্ববর্তী চৌরিয়া গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে বিয়ে হয়। আব্দুস সোবহান পেশায় একজন কৃষক। বিয়ের পর স্বামীর বাড়িতেই ছিলেন সুমনা। বিয়ের ৯ দিন পর মঙ্গলবার নানার বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন সুমনা। রাতে যখন সবাই টিভি দেখছিলেন, তখন সুমনা সকলের অজান্তে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

পরে বাড়ির লোকজন তাকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০