• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪১:৪৩ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে ‘বিতর্কিত পতুল’গ্রেফতার

২০ জুলাই ২০২৫ সকাল ১১:৩৮:১৯

নবীনগরে ‘বিতর্কিত পতুল’গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাবিনা ইয়াসমিন পুতুল নামের আওয়ামী লীগ সমর্থিত এক নারী সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

১৯ জুলাই শনিবার রাত আনুমানিক ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ৫ আগস্টের আগে একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পুতুল নবীনগর বাজারের সমবায় সুপার মার্কেটের একজন মনোহরি ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি।

এদিকে তার গ্রেফতারের পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী আনন্দ প্রকাশ করে থানা গেটের সামনে এসে অবশিষ্ট আওয়ামী দোসরদেরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম রাতে পুতুলের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

জানা গেছে, গ্রেফতার হওয়া পুতুল একজন আওয়ামী সমর্থক হিসেবেই সব মহলে পরিচিত। সবশেষ গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক হিসেবে তৎকালীন আওয়ামী লীগ এমপি ফয়জুর রহমান বাদলের ছবি দিয়ে পোস্টার করে তিনি নির্বাচনে অংশ নেন।

তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর ‘জনতার ভাইস চেয়ারম্যান’ নামের ফেসবুক পেজ থেকে নিয়মিত নানা বিষয়ে আক্রমণাত্মক লেখালেখি করতে থাকেন তিনি।

সবশেষ গত সপ্তাহে ‘জনতার ভাইস চেয়ারম্যান পুতুল’ নামের ওই আলোচিত ফেসবুক পেজটি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দিয়ে পুতুল নতুন করে ব্যাপক সমালোচিত হন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

এ বিষয়ে নবীনগর পৌর এলাকার মাঝিকাড়ার বাসিন্দা, জেলা বিএনপির সদস্য হজরত আলী রাতে বলেন, গ্রেফতার হওয়া পুতুল একজন চিহ্নিত আওয়ামী দোসর। সে কিছুদিন আগেও আগামীদিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ক্ষমার অযোগ্য একটি পোস্ট দিয়েছে। তাই তার গ্রেফতারের পরই আমরা পুতুলের মতো আরো যারা আওয়ামী দোসর হিসেবে লেখালেখি করে, তাদের গ্রেফতারের দাবিতে আমরা মিছিল করেছি।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের আগে উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুতুলের সম্পৃক্ততা পাওয়া গেছে।

তাই ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ ২০ জুলাই রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৮