• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২৬ এপ্রিল ২০২৫ দুপুর ০২:১২:১৯

সুনামগঞ্জে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ১/২০২৫-২৬ মৌসুমের আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।

২৫ এপ্রিল দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ জানান, কর্মসূচির মাধ্যমে জনপ্রতি এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এক হাজার কৃষক-কৃষাণীর মধ্যে বিতরণের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০