• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে বাস চাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

২১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:১৮:৫৪

মাসুম লুমেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। ২১ এপ্রিল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বালুয়া বাজারের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী তোহা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫৮৩৭৬) গোবিন্দগঞ্জের বালুয়া বাজারের ৫০ গজ উত্তরে তালতলা নামক স্থানে পৌঁছলে পলাশবাড়ী অভিমুখে যাওয়া যাত্রীবাহী একটি সিএনজিকে পিছনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামের আবু বকর মিয়ার ছেলে ইদ্রিস আলী (২৮) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে রোহান মিয়া (২২)। বাকি দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘ঘাতক বাসটিকে থানায় জব্দ করা হয়েছে। এছাড়া নিহত দুই যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০