• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৪:৩৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে বাসচাপায় নিহত ৩

২২ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০:৫৫:৪৭

চাঁদপুরে বাসচাপায় নিহত ৩
চাঁদপুরে বাসচাপায় নিহত ৩

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে একটি যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

২২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ।

তিনি জানান, বুধবার সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু এবং একজন আহত হয়।

আব্দুল রশিদ আরও জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০