• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:১৩:৫২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

নদী-খাল পুনঃখননে বড় পরিকল্পনা সরকারের: পানি সম্পদ প্রতিমন্ত্রী

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৯:৩৩

নদী-খাল পুনঃখননে বড় পরিকল্পনা সরকারের: পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশকে রক্ষা করতে গেলে ২০ হাজার কিলোমিটার নদী খাল জলাশয় পুঃনখনন করে পানি ধারণ করতে হবে। তাহলে পানির স্তর নিচে নামবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

৩১ অক্টোবর শনিবার ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকা পরিদর্শন ও মৎস্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

পানি সম্পদ মন্ত্রী বলেন, আমাদের উত্তরাঞ্চলে একটা সময় ৩০ ফিট খননের পর পানি পাওয়া যেত। এখন ৩০০ ফিট খনন করেও পানি পাওয়া যাচ্ছে না। বাংলাদেশকে রক্ষা করতে গেলে পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং নদী, খাল, জলাশয় পুঃনর খনন করে পানিকে আমরা ধারণ করব। যার মধ্য দিয়ে নদীমাতৃক বাংলাদেশ তার প্রাণ ফিরে পাবে।

আরও পড়ুন

গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রথম ছয় মাসে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ৩৬০ কিলোমিটার খনন কাজ শুরু করবো বলে মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিল। সেই জায়গায় ৩৭৭ কিলোমিটার খনন কাজ করা হয়েছে। যা এরইমধ্যে প্রায় ১০১ ভাগ খনন হয়েছে। আমাদের লক্ষ্য আগামী সাড়ে চার বছরে আমরা প্রায় ২৬ হাজার কিলোমিটার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি আগামী চার বছরের মধ্যে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব। আমরা বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসেবে প্রাণ ফিরিয়ে দিতে পারবো।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭


তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৫৭