• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০২:৩৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিএনপির কোন আন্দোলনেই জনগণ সারা দেয় না: আমু

৪ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:২২:৪১

বিএনপির কোন আন্দোলনেই জনগণ সারা দেয় না: আমু

ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিএনপি প্রথমে শুরু করলো, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। যেই নেত্রী সরকারের কাছে মুচলেকা দিয়ে কারাগার থেকে বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। খালেদা জিয়ার পরিবার বলে না, কয়েকজন বিএনপি নেতা তাকে বিদেশে চিকিৎসার আন্দোলন করার চেষ্টা করেছিল, তাতে জনগণ সারা দেয়নি। তাদের সে আন্দোলন ব্যর্থ হয়েছে। পরবর্তীকালে তারা তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় সরকার বলে আন্দোলন করছিল, জনগণ তাতেও সারা দেয়নি। এখন তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। আজকে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা মন্দা, এরপরেও বাংলাদেশ অনেক ভালো আছে। শুধুমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।

তিনি শুক্রবার বিকেলে ঝালকাঠি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঝালকাঠি সরকারি কলেজ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ও পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭