ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।
বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের একজন সক্রিয় সদস্য। তিনি নাশকতার পরিকল্পনাকারী এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নামে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে ৫টি মামলা রয়েছে।
বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ -২ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ তাহজিব আলম সিদ্দিকীর চাচা। তার সাথে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে। এমনকি তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে আসা যাওয়া করতেন বলে জানা যায়। তিনি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available