নিজস্ব প্রতিবেদক: ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাস ও ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা।
১৯ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে যাত্রীবাহী মোটরযানের ভাড়া নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় পরিবহন মালিকদের পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব উপস্থাপন করা হবে। পরে তা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available