অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্রতর হওয়ায় আকাশপথে এর বড় প্রভাব পড়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে।
২৭ মার্চ শুক্রবার এক দিনেই বিমানবন্দরের সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক শ প্রবাসী ও বিদেশগামী যাত্রী।


বিমানবন্দর সূত্র জানায়, আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ডিপার্চার (বহির্গামী) ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে পরিস্থিতির মধ্যেও আজ ৩টি এরাইভাল ও ৫টি ডিপার্চার ফ্লাইট কোনোমতে সচল ছিল।
তিনি বলেন, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটের অচলাবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available