• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৪৪:২৯ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবির ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ

১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:২৫

মাভাবিপ্রবির ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবপোর্টাল উদ্বোধন ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের ১নং সভাকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আনিসুর রহমানকে সাথে নিয়ে ওয়েব পোর্টাল ও স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন সম্পূর্ণ ওয়ার্ড প্রেস ওয়েব পোর্টাল থেকে সম্পূর্ণ ডাইনামিক ওয়েব পোর্টালে আপডেট করা হয়েছে যাতে নিজস্ব ড্যাশ বোর্ড রয়েছে ও লেটেস্ট ফের্ম ওয়ার্কে ডেভেলপ করা হয়েছে।

ইভি-৩ স্মার্ট কার্ড সিস্টেমে ক্যাফেটেরিয়াতে পেমেন্ট করা যাবে। শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে টপ ইন চেক ইন, লাইব্রেরি থেকে বই উত্তোলন ও ফেরত দিতে পারবে, ডিজিটাল উপস্থিতি, হলে-প্রবেশ, খাবারের টোকেন ক্রয় ও পরিদর্শক প্রবেশ নিয়ন্ত্রণ এর পরিকল্পনা রয়েছে। এছাড়া এ স্মার্ট কার্ডে ক্যাশ ছাড়াই অনলাইনের মাধ্যমে একাডেমিক, প্রশাসনিকসহ অন্যান্য পেমেন্ট করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, প্রক্টর, অফিস প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩০:৪৫

‘মক্কায় হামলা মহাপাপ’
‘মক্কায় হামলা মহাপাপ’
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৫০

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯:৩৪



হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৫৪

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৭