• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪৯:৫২ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

১৬ জুলাই উপলক্ষে বেরোবি ১৬টি বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৭:০৫

১৬ জুলাই উপলক্ষে বেরোবি ১৬টি বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ

বেরোবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ১৬ জুলাই উপলক্ষে ১৬টি বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করার পাশাপাশি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গাছ যেমন পরিবেশ রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি একটি মূল্যবান সম্পদ। তাই প্রতীকীভাবে ১৬ জুলাই উপলক্ষে ১৬টি গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন সামাজিক উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিত হওয়া উচিত।

আয়োজক মাসুদ রানা বলেন, “জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা চাই, তাদের স্মৃতি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ রক্ষার মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমেও বেঁচে থাকুক। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১





নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:২১