বুটেক্স প্রতিনিধি: মহান জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বুটেক্স কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি আল জাবের রাফি এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় সমিতির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আল জাবের রাফি বলেন, ‘পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, মানুষের বিচিত্র ভাষা ও বর্ণ তাঁরই বড় নিদর্শন। তাই মাতৃভাষাকে ভালোবাসা এবং এর শুদ্ধতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।”
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। একজন সাংবাদিক হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো সত্যকে তুলে ধরা এবং গণমানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা তুলে ধরব এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাব। আমরা মহান শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available