• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ছাত্রশিবির

১০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৪:৩০

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ছাত্রশিবির

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে আসো হে প্রিয় মেধাবী এশ্লোগানে বাংলা অর্থসহ কুরআন শরীফ, ফুল, শিবিরের নামসংবলিত প্যাড, কলম শিবিরের সংক্ষিপ্ত পরিচিতিসহ বিভিন্ন ইসলামিক বই উপহার দিয়ে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের (২০২৫-২৬ সেশন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির।

১০ নভেম্বর সোমবার সকাল ১০টায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ নবীন-বরণ অনুষ্ঠান করেন তারা।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা সৈকতের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবির চাঁদপুর জেলার সভাপতি ইব্রাহীম খলিল, ইনস্টিটিউটের সিপ ইন্সট্রাক্টর নূরুল সামস্ চৌধুরীসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে ছাত্রদের উপহার বিতরণ এবং ইসলামি সংগীত পরিবেশন করা হয়। এসময় বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯