• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৩:৫৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ডাকসুতে দায়িত্ব পালনকালে চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিকের মৃত্যু

৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৫৯

ডাকসুতে দায়িত্ব পালনকালে চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

ওই সাংবাদিকের সহকর্মী সোহেল রানা জানান, ঢাবির কার্জন হলের ভেতরে লাইভে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। এ সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মারা যাওয়া ওই সাংবাদিকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। ঢাকার দিয়াবাড়ি এলাকায় থাকতেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০