• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:০৬ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

ডাকসু নির্বাচন: ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি

১৮ আগস্ট ২০২৫ রাত ০৮:২৭:১৮

ডাকসু নির্বাচন: ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। অন্যদিকে হল সংসদ নির্বাচনের ১৮টি হল থেকে মোট ১২২৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।

১৮ আগস্ট সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। সোমবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। এর মধ্যে ৪৪২টি মনোনয়ন ফরম আজ বিক্রি হয়েছে।

মঙ্গলবার ফরম জমা দেয়ার শেষ সময়।

ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। যাচাইবাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাসপাতালে ভর্তি সারজিস আলম
হাসপাতালে ভর্তি সারজিস আলম
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:০৫


ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৪:১৩




হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


Follow Us