• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৫:২৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

বেরোবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ

১১ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫৩:৪৫

বেরোবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ

রংপুর ব্যুরো: প্রক্টর-পুলিশ-ছাত্রলীগের বাধার মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কারের আন্দোলনের মিছিল বের করার সময় শিক্ষার্থী ও ছাত্রলীগের হাতাহাতির ঘটনা ঘটেছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে ছিলাম। আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের মিছিল ছত্র ভঙ্গ করে দেয়। এর আগে আমাদের প্রক্টরিয়াল বডি ও শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম আন্দোলন না করার নির্দেশ দেন।

এই বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, আমরা তাদের সাথে আগে কথা বলেছি এইটি আদালতের বিষয়। এখানে নির্বাহী বিভাগের কাছে কিছু নেই। আন্দোলনকারীরা যে হাতাহাতির কথা বলেছেন সেটি প্রক্টরিয়াল বডির সাথে কথা বলার সময় অতর্কিতভাবে হয়েছে।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

এই বিষয়ে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, এটি আদালতে বিচারাধীন। সরকার শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছেন। তারা যাতে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করে সেটার জন্য আমরা অবস্থান নিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫