• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:১৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

খাত দেখিয়ে টাকা আদায় করে কলেজ কিন্তু কো‌নো সুবিধা পায় না শিক্ষার্থীরা

৮ জুলাই ২০২৪ সকাল ০৮:৫৮:৪৮

খাত দেখিয়ে টাকা আদায় করে কলেজ কিন্তু কো‌নো সুবিধা পায় না শিক্ষার্থীরা

সোহরাওয়র্দী কলেজ প্রতি‌নি‌ধি: রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সম্প্রতি এ কলেজে অনার্স চতুর্থ বর্ষ ও মাষ্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ নামে বি‌ভিন্ন খাত দে‌খি‌য়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

গত ৯ মে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অফিসিয়াল ওয়েবসাইটে মাস্টার্স শেষ পর্বের ভর্তি ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র অত্র কলেজ হতে ২০২২ সনের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ (CGPA প্রাপ্ত) শিক্ষার্থীদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে এম.এ/এম.এস.এস/এম.বি.এ/এম.এসসি শেষ পর্ব নিয়মিত কোর্সে ভর্তি কার্যক্রম আগামী ১২/০৫/২০২৪ হতে ১০/০৬/২০২৪ তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যামে অনলাইনে সম্পন্ন করা হবে। শিক্ষার্থীগণ উল্লেখিত তারিখের মধ্যে ভর্তি ফি জমা দিয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এম.এ (বাংলা, ইংরেজী, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, দর্শন), এম.এস.এস (সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি) ও এম.বিএ (হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা) ২০২২-২৩ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ পর্বে ভর্তি ফি বাবদ ৪২৪০ টাকা এবং এম.এস.সি (রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্য, মৃত্তিকা বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত) ৪৪৯০ টাকা দিতে হবে।’

তাছাড়াও গত ১৪ মে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষের ভর্তির এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা হতে ২০২২ সনের অনার্স ৩য় বর্ষ (২০১৯-২০ শিক্ষাবর্ষ) পরীক্ষায় উত্তীর্ণ (Promoted) ছাত্র-ছাত্রীদের আগামী ১৫.০৫.২০২৪ হতে ০৩.০৬.২০২৪ তারিখের মধ্যে নিম্নে বর্ণিত বেতন ও সেশন চার্জ জমা দিয়ে অনার্স ৪র্থ বর্ষে ভর্তি হতে হবে।’

সেখানে আরও বলা হয়, ‘অনার্স ৪র্থ বর্ষে ভর্তি ও সেশন চার্জ বাবদ বাংলা, ইস. ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞানের ৩৩২৫ টাকা। ইংরেজি, ইসলামী শিক্ষা, সমাজকর্ম, অর্থনীতি, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ৩৪২৫ টাকা। হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বিভাগের ৩২২৫ টাকা। পদার্থবিদ্যা, গণিত বিভাগের জন্য ৩৫২৫ টাকা। ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৭২৫ টাকা। রসায়ন বিভাগে ৩৩৭৫ টাকা এবং
মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ৩৫৭৫ টাকা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

এ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ‌্যমে, গ্রুপে শিক্ষার্থীদের অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

মাষ্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, ‘আমাদের সরকারি সোহরাওয়ার্দী কলেজ আয়তনের দিক দি‌য়ে ছোট্ট একটা ক্যাম্পাস। এখানে আমাদের যাতায়াতের জন্য কোনো পরিবহন নেই। অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের মতো আমাদের তেমন কোনো সংগঠন নেই। তবুও কেন অন্যান্য কলেজের থেকে ভর্তি ও সেশন চার্জ বাবদ বাড়তি টাকা নেওয়া হয়? আর এই বাড়তি টাকা কোথায় ব্যবহার করা হয়?’

অনার্সের চতুর্থ বর্ষে ভর্তিচ্ছু বাংলা বিভাগের এক শিক্ষার্থী জানান, ‘বিজ্ঞান ক্লাবের কোনো কার্যক্রম, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন আমাদের কলেজে আছে বলে তো কোনদিন দেখিনি। তারপরও কেন এই খাতে আমাদের থেকে প্রতিবছর বাড়তি টাকা নেওয়া হচ্ছে?’

আরও পড়ুন

ভিসিকে দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের

বাংলা বিভাগের অন্য আরেক শিক্ষার্থী জানান, ‘ইডেন মহিলা কলেজে বাংলা বিভাগে ভর্তি ও সেশন চার্জ বাবদ নেওয়া হচ্ছে ২৯৬০ টাকা। কিন্তু আমাদের থেকে নেওয়া হচ্ছে ৩৩২৫ টাকা। আমাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে কেন?’

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে হিসাব সহকারী শফিকের সাথে কথা বললে তিনি জানান, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অধ্যক্ষ স্যার আমাকে যেভাবে বলেন, আমি ওইভাবেই কাজ করি। শিক্ষার্থীদের অভিযোগ থাকলে অধ্যক্ষ স্যারের সাথে কথা বলুন।’

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক মো. মহসিন কবীর জানান, “অন্যান্য সাত কলেজের সবার থেকে আমাদের কলেজের ফি সবসময় ৩০০-৪০০ টাকা কম নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফিসের অতিরিক্ত টাকা নেওয়া হয় না। দুয়েক জায়গায় আমরা কমিয়ে দিয়েছি, আপনার খুঁজ নিয়ে দেখুন।”

আরও পড়ুন

চুয়েটে তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন নতুন উপাচার্য

অন্যদিকে খুঁজ নিয়ে দেখা যায় যে, ইডেন মহিলা কলেজের থেকে বিভিন্ন বিভাগে তুলনামূলকভাবে এ কলেজে নেওয়া হচ্ছে ২০০-৩৫০ টাকারও বেশি।

উল্লেখ্য ৭ কলেজের বাকি অন্য কলেজগুলোতে ভর্তি ও সেশন চার্জ বাবদ পূর্ণ বিবরণের তালিকা প্রকাশ করা হয় কিন্তু এ কলেজে প্রকাশিত করা হয় না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০