• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:০৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

১৭ বছর পর পূর্ণাঙ্গ ক‌মি‌টি পে‌লো সোহরাওয়ার্দী ক‌লেজ ছাত্রদ‌ল

৮ মে ২০২৪ বিকাল ০৫:৩৭:২২

১৭ বছর পর পূর্ণাঙ্গ ক‌মি‌টি পে‌লো সোহরাওয়ার্দী ক‌লেজ ছাত্রদ‌ল

সোহরাওয়ার্দী ক‌লেজ প্রতি‌নি‌ধি: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ১৬৬ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।  

৭ মে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে মো. জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

কমিটিতে সহ- সভাপতি পদে মো. শাকিল আহম্মেদ সেতুসহ ৪০জন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ন কবির সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বঙ্কিম চন্দ্রসহ ৫০ জন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম খাঁনসহ ২৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. আল আমিন ভুইয়াসহ ৮ জন, প্রচার সম্পাদক পদে মো. আদিল হোসেন দিদার, সহ প্রচার সম্পাদক পদে মো. আল আমিন অন্তরসহ ৩ জন, দফতর সম্পাদক পদে মো. আব্দুল্লাহ, সহ দপ্তর সম্পাদক পদে মো. শাকিল হোসেন ইমরান নির্বাচিত হয়েছেন।  

এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন, সমাজ সেবা সম্পাদক পদে মো. তামিম ইসলাম আদর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. আকবর হোসাইন, পাঠাগার সম্পাদক মো. রুচি মাহমুদ বাধন, ক্রীড়া সম্পাদক পদে মো. আলামিন অন্তর, সহ ক্রীড়া সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে মো. আবির, নাট্য বিষয়ক সম্পাদক পদে মো. জে এন আব্দুল্লাহ, সহ নাট্য বিষয়ক সম্পাদক পদে মো. সাবিয়র রহমান জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. আল আসি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. আতিকুর রহমান এবং সদস্য পদে মো. সুমন মিয়াসহ ২১ জন নির্বাচিত হয়েছেন।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ ১৭ বছর ধরে তোড়জোড় চললেও কমিটি গঠন করা সম্ভব হয়নি। অবশেষে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

উল্লেখ্য, এর আগে গত বছর তিন মাসের জন্য আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় এবং ১০ দিনের মধ্যে আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিবের সমন্বিত স্বাক্ষরে আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এক বছরের অধিক সময় পেরিয়ে গেলেও তা দেওয়া হয় নি। এরপর গতকাল আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রদল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০