• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫০:৪৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গবিসাসের মুক্ত আলোচনা

৫ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:৫০

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গবিসাসের মুক্ত আলোচনা

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মে রোববার বিকেল ৪ টায় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে খোলা মাঠে দিবসের প্রতিপাদ্য ‘ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা’ শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফুয়াদ হোসেন বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতা আসলে তারাই করে, যারা এই পেশাকে সম্মান করে এবং এই পেশার প্রতি যাদের আলাদা রকমের মোহ আছে। মূলধারার সাংবাদিকতার ব্যাপারে আজ অনেক প্রশ্ন উত্থাপিত, সেক্ষেত্রে সার্বিক জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরী।’

সাংবাদিকদের পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শাহ্ আলম বলেন, সমস্ত বিশ্বেই আজ মুক্তভাবে কথা বলার সুযোগ নষ্ট হচ্ছে। সাংবাদিকদের উচিত ভয় উপেক্ষা করে সাংবাদিকতার যথাযথ চর্চা করা এবং গঠনমূলক সংবাদ প্রচার করা।’

গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, ‘গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান যেভাবে নিম্নগামী হচ্ছে, তা আসলেই আশংকাজনক। এই আশংকা একই সাথে রাজনীতি এবং বাকস্বাধীনতার দিকেও ইঙ্গিত করে। সংশ্লিষ্ট বলয়ের বাইরে নেই ক্যাম্পাস সাংবাদিকতাও। প্রশাসনিকভাবেই বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্যাম্পাস সাংবাদিকদের হেনস্তা করা হচ্ছে। মূলত নিজেদের দোষ গোপন করতেই এই অবকাঠামোর প্রয়োগ। একজন ক্যাম্পাস সাংবাদিক হিসেবে এটাই চাই, প্রতিটি স্তরে গণ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক।’

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

প্রসঙ্গত, ১৯৯১ সালে ইউনিস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে ৩ মে তারিখে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬