• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪২:০৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিআইইউ‍‍তে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪৪:১৫

ডিআইইউ‍‍তে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডে-২০ ব্যাচকে হারিয়ে বিজয়ী হয়েছে ডে-২২ তম ব্যাচ।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান (বিওটি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার রফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ শাহ আলম চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শোভনসহ বিভাগটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মানে মূলধারার শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম ও এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির যথাযথ সমন্বয়। আমরা চাই ডিআইইউ সিভিল ইঞ্জিনয়ারিং ডিপার্টমেন্ট যতটা বড় তাদের আয়োজনগুলোও ততটা বড় হোক।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সব সময় সুস্থ প্রতিযোগিতার ভেতরে থেকে নিজেদের সুন্দর অবস্থান তৈরি করুক। তাই তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯