• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:০৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বসন্ত বরণ উদযাপন

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০১:৩৭

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বসন্ত বরণ উদযাপন

হাবিপ্রবি প্রতিনিধি : শীতের রুক্ষতা কাটিয়ে ধরায় এসেছে বসন্তের হাওয়া। বসন্তের আগমনে প্রকৃতিতে সঞ্চার হয়েছে নতুন প্রাণ। নানা রঙের ফুলে ছেয়ে যায় প্রকৃতি। প্রতিবারের মতো এবারও বসন্তকে বরণ করে নিতে নতুন সাজে সেজেছে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বসন্তকে বরণ করে নিতে শিক্ষার্থীরা সেজেছে বৈচিত্র্যময় ঢঙে। তরুণ তরুণীরা  বিভিন্ন রং-বেরঙের পোশাকে নিজেদের সজ্জিত করে তুলেছে।

১৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে প্রশাসনের উদ্যোগে অর্ক সাংস্কৃতিক জোটের সহযোগিতায়  অনুষ্ঠিত হয় এবারের বসন্ত বরণ উৎসব।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

অনুষ্ঠানটি বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।

বসন্ত বরণ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন বলেন "বসন্ত বরণ বাঙালির কাছে ব্যাপকভাবে সমাদৃত। কালের পরিক্রমায় বসন্ত বরণ আজ বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব।  প্রতিবছর ঋতুরাজ বসন্তকে আবাহনের মাধ্যমে বরণ করা হয় । এই আনন্দ, উৎসবমুখর বসন্তের আগমনী বার্তায় পুরনো সব গ্লানি ভুলে নতুন কিছুকে সাদরে গ্রহণের উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া বাঁধন বলেন, বসন্তকে ঘিরে ক্যাম্পাস রঙিন করে সেজে উঠেছে । যা আমাদেরকে উল্লসিত ও উৎফুল্ল করে। বন্ধু বান্ধবীর সাথে আজকের বসন্ত উদযাপন করছি । এই আনন্দ, উৎসবমুখর পরিবেশে সবাইকে দেখে অনেক ভালো লাগছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০