• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৯:২৬ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি

৮ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:০০

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

৮ অক্টোবর বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ শাহেদুর রহমানকে রূপালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে। মোহাম্মদ ফজলুল করিমকে অগ্রণী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে।

আবু সাঈদ মো. রওশানুল হককে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে। মো. আব্দুল মতিনকে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।

এ ছাড়া আশরাফুজ্জামান খানকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। মো. ইকবাল হোসেন খাঁকে রূপালী ব্যাংক থেকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

শিকদার ফারুক এ আজমকে রূপালী ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে। শাহীনূর সুলতানাকে অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

মো. হাসান ইমামকে বেসিক ব্যাংক পিএলসি থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে সোনালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ অনুযায়ী পরিচালিত হবে। এ ছাড়া সরকার সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপনও তাদের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ