• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১৪:৩৮ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

সোনার ভরিতে আরও কমেছে ২ হাজার ২১৬ টাকা

২৫ জুন ২০২৬ সকাল ১১:০৫:৩৩

সোনার ভরিতে আরও কমেছে ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে বুধবার (২৪ জুন)ও ভালো মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
২৫ জুন ২০২৬ সকাল ১০:৩৩:০৪



Follow Us