ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
১৫ মে শুক্রবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।


নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ের ওঠানামার প্রভাব স্থানীয় স্বর্ণবাজারেও পড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বিশ্ববাজারে স্বর্ণের দামের তথ্য অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম সাম্প্রতিক সময়ে পরিবর্তনের মধ্যে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available