• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:১৭:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গান-আড্ডায় অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট

২৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৩২

গান-আড্ডায় অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট

ডেস্ক রিপোর্ট: তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে অনুষ্ঠিত হলো শাওমি বাংলাদেশের রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্রিত হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নতুন রেডমি ১৫-এর মূল ফিচার তুলে ধরতে, যেখানে আছে অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি আকর্ষণীয় সংমিশ্রণ।

অনুষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় কন্টেন্ট নির্মাতাদের মিলনমেলায় পরিণত হয়। জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব এর উপস্থাপনায় অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে তোলেন প্রীতম হাসান ও জেফার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, পারশা, সারিকা সাবা, স্যাম জোন, এবং তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়াসহ জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা। গান শোনা ও আড্ডার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন পর্বে অংশ নিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন তাঁরা। অতিথিরা শাওমির নতুন স্মার্টফোন রেডমি১৫ এর প্রশংসা করেন এবং এর জন্য শুভকামনা জানান।

আরও পড়ুন

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তারা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ১৫ পাওয়ার নাইট ছিল অফুরন্ত শক্তি, সৃজনশীলতা আর আমাদের কমিউনিটির প্রাণশক্তিকে উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের সবচেয়ে ব্যস্ত আর উজ্জ্বল মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য রেডমি ১৫, ঠিক তেমনি এই সন্ধ্যা ছিলো শক্তি, ভালোবাসা আর ভোলা যায় না এমন অভিজ্ঞতার প্রতিচ্ছবি।

আমাদের অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে ও হাই রেজ্যুলেশনের ক্যামেরার স্মার্টফোনে কনটেন্ট বানানো এখন আরও সহজ। এ আয়োজনটি কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস বলা যায়।

আরও পড়ুন

দুর্গাপূজার ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এই স্মার্টফোনটিতে ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সমন্বয়ে দারুণ পারফরম্যান্স দিচ্ছে ডিভাইসটি, যা ইতোমধ্যেই টেকপ্রেমীদের নজর কাড়ছে। পাশাপাশি যেকোনো ভিডিও কনটেন্ট কিংবা অ্যান্ড্রয়েড গেমস উপভোগ করা যাবে একদম ক্লিয়ার ও স্মুথ ভিজ্যুয়ালে। কারণ, এতে রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬