• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫৮:৫৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:০১

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে ৬ ও ৯ সেপ্টেম্বর দুই দফায় দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৪১

টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর)
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪২:৫৫

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:০১

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল
জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৪৮




লোহিত সাগরে কৌশলগত যাকার দ্বীপ দখলে নিল হুথিরা
লোহিত সাগরে কৌশলগত যাকার দ্বীপ দখলে নিল হুথিরা
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৫:৩১