• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৫৫:১৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পর্যটনমন্ত্রীর সঙ্গে মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান-এমডির সৌজন্য সাক্ষাৎ

৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৫:০২

পর্যটনমন্ত্রীর সঙ্গে মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান-এমডির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসর ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাতৃভূমি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।

Ad

৭ ফেব্রুয়ারি বুধবার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এসময় মন্ত্রীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ এস এম আক্কাস আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মাইন উদ্দিন মিয়া, পরিচালক (অর্থ) মো. ফিরোজ আলম, পরিচালক (ক্রয়) মো. মহিউদ্দিন মিয়াসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রীকে মাতৃভূমি গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেন এবং পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে চান বলে অভিমত ব্যক্ত করেন। 
পাশাপাশি ঢাকা-মাওয়া রোডে মাতৃভূমি ডেভলোপার অ্যান্ড প্রোপার্টিস লিমিটেডের মাতৃভূমি স্মার্ট সিটি পরিদর্শনে মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫



Follow Us