• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:০৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:১৫

সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আগামী ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিল করবে বিএনপির এই অঙ্গ সংগঠন।

২৫ নভেম্বর বুধবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করবে। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটের উদ্যোগে কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন

পল্টনে আওয়ামী লীগ নেতা আটক, ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন

এছাড়া ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদলের উদ্যোগে নিজ নিজ এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঘোষিত এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:১৫






কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫১:১২