• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ দুপুর ০১:০১:৪৬ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২১:০৪

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, নওগাঁ:​ নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ৬ এপ্রিল সোমবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

​আহত এমরান মিয়া বাগেরহাট জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।

Ad
Ad

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কনস্টেবল এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে তার শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে আসে। এসময় তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামার চেষ্টা করেন। ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান এবং তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

Ad

​আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণের পরামর্শ দেন।

​পরবর্তীতে শ্বশুরবাড়ির স্বজনদের সহায়তায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us