• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৫:০০ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:২৫

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নিম্নচাপের কারণে উপকূলে দমকা হাওয়াসহ বৃষ্টি চলমান থাকায় হঠাৎ বজ্রপাতে একইসাথে ৪টি গরুর মৃত্যু হয়েছে। 
৭ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোলখালীর নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে।

উক্ত বিষয়ে গরুর মালিক নিজাম প্যাদা ও রাহুল মৃধা কান্না জড়িত কন্ঠে জানান, মাঠে ঘাস খাওয়ার জন্য গরুগুলো বাঁধা অবস্থায় ছিল। হঠাৎ বজ্রপাতে সেগুলো মারা যায়।

তারা আরও বলেন, অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করছি লাভের আশায়। বজ্রপাতে মারা যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, ‘ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা আর্থিক সাহায্যের আবেদন করলে সরকারি নিয়মানুযায়ী সহযোগিতা করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:২৫




আরও কমল জেট ফুয়েলের দাম
আরও কমল জেট ফুয়েলের দাম
৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:২১:০৩




Follow Us