• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

২৫ জুলাই ২০২৩ দুপুর ০১:৩৬:২৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন জামালদী বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল ও প্রাইভেটকারকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চালকসহ প্রাইভেটকারের ৩ যাত্রী আহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাহিদ আহমেদ (২৭)। তিনি একটি ঔষধ কোম্পানির সোনারগাঁ এরিয়া রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা আব্দুর রব (৭০), তার স্ত্রী বিলকিস বেগম (৬১) ও প্রাইভেটকার চালক দেলোয়ার হোসেন (৩০)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় কুমিল্লাগামী লেনে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নাহিদের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় বাসটি পালাতে গিয়ে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম জানান, নিহতের লাশ এবং মোটরসাইকেল বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯