• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৮:৪২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪৯:৪৫

কালিয়াকৈরে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে হঠাৎ গ্যাস লাইনে আগুনের সূত্রপাত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় শিশুসহ পাঁচ জন নিহত, আহত ৪

ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান রায়হান চৌধুরী বলেন, হরিণহাটি এলাকায় একটি গ্যাস লাইনে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭