• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:১৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:২৯

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

১৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।

নিহত দুইজনের মধ্যে একজন হলেন রিকশাচালক মোঙলা হোসেন (৫৬)। তিনি ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর গ্রামের মৃত হাশেম মন্ডলের ছেলে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

অন্যজন পথচারী মুজাহার প্রামাণিক (৭০)। তিনি উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন শামিলপুর গ্রামের মৃত মহিন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের আরামবাড়িয়া এলাকায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী নসিমন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রিকশাচলক মোঙলা মন্ডল গুরুতর আহত হলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর দিকে বুধবার সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়নের শামিলপুর জমসেদ মার্কেটের নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় কয়েকজন আহত হয়।

এদের মধ্যে মুজাহার প্রামাণিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি দুর্ঘটনায় পৃথক মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬