• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু

২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭

ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনীর মৃত্যু হয়েছে।

২৬ অক্টোবর রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য খাতুন (৫৫) এবং তার নাতনী মোছা. সামিয়া আক্তার (বয়স ১৪ দিন)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনীকে টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক পিকআপটি জব্দ ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০