• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৮:০৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৮:১৯

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে পানিতে ডুবে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ আজমপুর গ্রামের প্রবাসী আতিয়ার রহমানের ছেলে।

Ad
Ad

পরিবার জানায়, জিহাদ বৃহস্পতিবার তার খালার বাড়ি ঘুগরী পান্তাপাড়ায় বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যার দিকে সে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২


প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৫৬




এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৫৯




Follow Us