• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩১:৩৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন অগ্নিদগ্ধ

৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৪৮:২৭

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন অগ্নিদগ্ধ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার সদর উপজেলার হাজী পাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই বোন অগ্নিদগ্ধ হয়েছে।

আহত দুই বোন হলেন সুইটি আক্তার (২০) এবং তাসকিনা আক্তার (২৩)। তারা জেলার ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের আবুল কাশেমের কন্যা।

এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে।

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় শিশুসহ পাঁচ জন নিহত, আহত ৪

জানা যায়, উত্তরা ইপিজেড এলাকার সেকশন সেভেন কোম্পানিতে কর্মরত এই দুই বোন ভাড়াটিয়া হিসেবে ইপিজেড এলাকার হাজী পাড়ায় বসবাস করতেন। ঘটনার সময় তারা রান্না করছিলেন। এসময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭