• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৫৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ২০

১৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:২০:১৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ২০

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে একটি কার্ভাড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই লেনে পেছনে দিক থেকে আসা ২টি বাসসহ আরও একটি যানের পরপর সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ২টি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গিয়েছে। ক্ষতিগ্রস্থ যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০