• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

১৩ এপ্রিল ২০২৩ দুপুর ১২:০২:৩১

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএসজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ৪ ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের বোয়ালখালীর রাইখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫) ও বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫)।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। অপরদিকে বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিল। সকালে বাসটি বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কে পটিয়াগামী দ্রুতগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে দুজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯