• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কাঁঠালতলীতে বেপরোয়া গতির বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

২ মার্চ ২০২৩ বিকাল ০৪:০১:৫৯

কাঁঠালতলীতে বেপরোয়া গতির বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

উত্তম কুমার, বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা পুলিশ সদস্য মো: নজরুল ইসলাম ২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন নিজ বাসভবন থেকে মোটরসাইকেলযোগে বরগুনা কর্মস্থলে যাচ্ছিলেন। মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী এলাকায় পৌঁছালে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপুর ১ টায় বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ দেখতে আসেন। এ সময় পুলিশ সুপার জানান, নিহতের স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ার ইউনিয়নের কাঠিপাড়া ৫ নং ওয়ার্ডের লতিফ মাঝির পুত্র। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বাকেরগঞ্জের নিজ বাড়িতে দাফন হবে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

নিহত নজরুল ইসলাম বরগুনা জেলা ডিএসবিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত তদন্ত (ওসি) কর্মকর্তা ছিলেন।

অপরদিকে ঘাতক হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১