• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৩৯:১০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

পাকার আগেই পঁচে যাচ্ছে বাগানের সব আনার

১৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০০:১২

পাকার আগেই পঁচে যাচ্ছে বাগানের সব আনার

রংপুর ব্যুরো: প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলছে আনার ফল। প্রথম দেখায় যে কারো মনে হবে নেপাল বা ভারতের কাশ্মীরের বাগানের দৃশ্য এটি। কিন্তু না এটি আর কোথাও নয়, রংপুরের তারাগঞ্জে মাষ্টার পাড়া গ্রামেই গড়ে উঠেছে বৃহৎ এই আনার ফলের বাগান। বাগানটি গড়ে তুলেছেন নারী উদ্যোক্তা উম্মুল আকসা।

উম্মুল আকসা জানান, ৫ বছর আগে দিনাজপুর থেকে আট লাখ টাকা দিয়ে পাঁচ হাজার চারা এনে রোপণ করেন। তিন বছরের মাথায় গাছে ফল আসায় আনন্দিত হন। কিন্তু ফলগুলো পাকার উপযুক্ত সময়ের আগেই পঁচে নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে।

তিনি আরও বলেন, দুই বছর আগেও একইভাবে পঁচে যাওয়ায় উপজেলা কৃষি অফিসারের পরামর্শ সার ও কীটনাশক ব্যবহার করলেও আশানুরূপ ফল না পাওয়ায় এখন হতাশ হয়ে পড়েছেন। সমস্যার সমাধান না-হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তিনি। তাই সহযোগিতা চেয়েছেন কৃষি অফিসারের।

উপজেলা কৃষি অফিসার ধীবা রাণী রায় জানান, নতুন ফসল হিসেবে জমি প্রস্তুত, সঠিক পরিচর্যার কারণে ঝরে যাচ্ছে ফল। তবে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞর মতে, এনথ্রাক্সনোজ ছত্রাকজনিত রোগ ও গাছে অতিরিক্ত পানি, প্রচণ্ড খরা বা সঠিক তাপমাত্রা না থাকার কারণে এ ধরনের সমস্যা দেখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১